একই সঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে দিপকে বলেন, "এই ঘটনা প্রমাণ করে, যদি ভয় না পান এবং সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে ফল পাওয়া সম্ভব। গণতন্ত্রে কখনও ভয় পাওয়া উচিত নয়।" তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উচ্ছ্বসিত অভিজিৎ দিপকে, বললেন, "ছাত্রদের ন্যায়বিচার মিলেছে"
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে স্বাগত জানিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আজ দেশের ছাত্রছাত্রীদের ন্যায়বিচার মিলেছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন।"