এরপর আগত যাত্রীদের আগমন পয়েন্টে চা ও জলখাবার দেওয়া হয়। সিকিমের একমাত্র এই বিমান বন্দর পুরোদমে চালু হলে উপকৃত হবে সিকিম বাসি এবং সিকিমে ভ্রমণ করতে যারা আসেন তাদেরও সুবিধা হবে কারণ আর সড়ক পথে শিলিগুড়ি গিয়ে বাগডোগরা এয়ারপোর্টে বিমান ধরতে হবে না ,
সরাসরি দেশের অন্যান্য প্রান্ত থেকে সিকিমের পাকিয়াং বিমানবন্দরে নামতে পারবে যাত্রীবাহী বিমান। আজকের এই বিমান অবতরণের ফলে খুশি সমগ্র সিকিম বাসি। এই বিমানবন্দরটি চীনের অতি সন্নিকটে থাকার ফলে কৌশলগত অবস্থান অনুসারে ভারতীয় সেনাবাহিনী ও সুবিধা নিতে পারবে।