
রাজগঞ্জের গন্ডার মোড়ে "সেভ ড্রাইভ সেভ লাইফ" কর্মসূচি পালন । মঙ্গলবার রাজগঞ্জ থানার অধীনস্ত গন্ডার মোড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন রাজগঞ্জ থানার ও ট্রাফিক পুলিশের উদ্যোগে বাইক চালকদের থেকে শুরু করে স্থানীয় মানুষদের ট্রাফিক নিয়মের ব্যাপারে সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়। প্রচুর সাধারণ মানুষ ট্রাফিক আইন সচেতনামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে।

উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি কে টি লেপচা, ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অনেকে।