মুল্য— ৩৯,০০০ মার্কিন ডলার।
আপনি কিনতে চাইলে— ৪২,৯০,০০০ টাকা।
এই দুর্লভ দলাটির দৈর্ঘ্য— ৮ ইঞ্চি, ব্যাস— ২ ইঞ্চি।
১২০০ বছর বয়সী এই মলদণ্ডটি মানবেতিহাসের এযাবৎ সবচেয়ে পুরনো মলদণ্ড। এর অফিসিয়াল নাম— লয়েডস ব্যাংক কপ্রোলাইট (Lloyds Bank Coprolite). কপ্রোলাইট, আরেকখানা ভদ্র শব্দ, অর্থ— ফসিল-গু।
১৯৭২ সালে, উত্তরপশ্চিম ইংল্যান্ডের ইয়র্কে, লয়েডস ব্যাংকের টিএসবি শাখা বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে এই মহামূল্যবান পটিখণ্ডটির সন্ধান পায় শ্রমিকরা।