কিন্তু না! এই কোহলি আজ মজে ছিলেন আলাদাই জগতে! ম্যাচ চলাকালীন হঠাৎ করেই নেচে উঠেছেন! বল খোঁজার জন্য ঢুকে পড়েছেন কোন ঘুপচিতে! শিবম দুবের ছক্কা কোথায় গিয়ে পড়ছে, সেটা দেখার জন্য অবাক নয়নে তাকিয়েছেন আকাশের দিকে! কেউ কোনও ভাল শট খেললেই সবার আগে হাততালি দিয়ে উঠেছেন! গায়ে গামছা জড়িয়ে ঋষভ পন্থকে নিয়ে শট সিলেকশন সম্পর্কে আলোচনা করেছেন!
এই কোহলির মধ্যে একটা ছেলেমানুষি ভাব লক্ষ্য করছি! এবং সত্যি কথা বলতে এই মুহূর্তে এটাই দরকার! শেষ পাঁচ ইনিংসে সেই কোহলি-সুলভ রান পাননি তিনি! তবে বেশ কিছু ভাল শট অবশ্যই খেলেছেন। সুতরাং বড় রানে ফেরার জন্য এই হালকা মেজাজটা দরকার এই মুহূর্তে। 2022-এর এশিয়া কাপের আগে কোহলি ঠিক কীরকম মানসিক অবস্থার মধ্যে দিয়ে গেছিলেন, সেটা তিনি নিজের মুখেই বলেছিলেন। সুতরাং, সেই জিনিসটা যেন কোনওভাবেই ফেরত না আসে এই অফ-ফর্মের চক্করে!
কোহলি ফিরবেন। ফিরবেনই। এই টুর্নামেন্টই ফিরবেন। বড় রানে ফিরবেন। খুব তাড়াতাড়িই ফিরবেন!