রবিবার জলপাইগুড়ি জেলার মোহিত নগরের আপনজন ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক দীপক পাল, সভাপতি অরুণ জ্যোতি বিশ্বাস সহ-সম্পাদক সত্যদীপ সেন প্রতিনিধিরা
প্রিয়াঙ্কাকার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি কিছু আর্থিক সহযোগিতা করেন। সেই সাথে পাশে থাকার আশ্বাস দেন।
সম্বর্ধনা ও আর্থিক সহযোগিতা পেয়ে প্রিয়াঙ্কা খুব খুশি ব্যক্ত করে বলেন, আগামী দুই মাস পর হাঙ্গেরিতে ওয়ার্ল্ড কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। তার একমাত্র স্বপ্ন,ওয়ার্ল্ড কিক বক্সিংপ্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের হয়ে স্বর্ণপদক অর্জন করা। উল্লেখ্য ২০২২ সালে ইতালিতে ওয়ার্ল্ড কিক বক্সিং এ দেশের হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি।
কিন্তু হাঙ্গেরিতে সুযোগ পেয়েও সেখানে যাওয়া সম্ভব হবে না তার একমাত্র কারণ আর্থিক সমস্যা। নেই কোন সরকারি সহযোগিতা তাই সকলের সহযোগিতা প্রার্থনা করেন তিনি।