স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ওই যুবক কোনো প্রয়োজনে এনজেপিতে গিয়েছিলেন।রাতে বাইক নিয়ে বাড়িতে ফেরার পথে ক্যানাল রোডে চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন যুবক।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন যুবক। লোকসভা নির্বাচনের আগে বাড়িতে এসেছিলেন। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।