উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্য জুড়ে সরকারি জমি দখল মুক্ত করতে অভিযানে নামে প্রশাসন। সেই মতে রাজগঞ্জ ব্লকের গাজলডোবা এলাকায় বেশ কিছু সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা রিসোর্ট সেইসব জায়গা গুলি চিহ্নিত করে ব্লক প্রশাসন। সেই রিসোর্ট গুলির শিলিগুড়ির একাধিক নেতা ও ব্যবসায়ীদের নাম জড়ায়। আজ প্রশাসনের উপস্থিতিতে সেই যায়গা গুলি দখলমুক্ত করা হয়।
এই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় সহ ভোরের আলো থানার পুলিশের আধিকারিকেরা।