পুলিশ সূত্রে জানা গেছে, এই শিবিরে ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই দিনই বেলাকোবার বটতলা মোড়ে সিসি ক্যামেরার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গনপথ এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। একই সঙ্গে রাজগঞ্জ থানায় অপরাধ দমন শাখা এবং মহিলা পুলিশ ব্যারাকেরও শুভ উদ্বোধন করেন।
সাংবাদিকদের প্রতিও নজর রাখে পুলিশ প্রশাসন। এদিন রাজগঞ্জের সাংবাদিকদের হাতে রেইনকোড তুলে দেন আধিকারিকরা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপত,রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,অ্যাডিশনাল এসপি সৌভানিক মুখোপাধ্যায়, ডিএসপি পার্থকুমার সিংহ, রাজগঞ্জ থানার আইসি অনুপ মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি কেটি লেপচা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, অরিন্দম ব্যানার্জি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।