এরপর উত্তরকন্যায় স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের সদস্যরা। শিক্ষামন্ত্রীকে ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতি তুলে দেওয়ার পাশাপাশি রাজবংশীদের ঐতিহ্যবাহী হলদিয়া গামছা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংগঠনের সদস্য বাদল রায়, কুলেন রায় ও কিরেন চন্দ্র রায় জানান, গত কয়েক বছর ধরে তাঁরা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পঞ্চানন বর্মার প্রতিকৃতি তুলে দিচ্ছেন, যাতে ছাত্রছাত্রীরা তাঁর জীবন ও সমাজ সংস্কারের কাজ সম্পর্কে জানতে পারে। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গেও রাজবংশী-কামতাপুরী ভাষায় আগামী দিনে শিক্ষাদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় উপস্থিত সকলেই খুশি হন সংগঠনের সদস্যরা।উপস্থিত ছিলেন সুদিশ রায়, শংকর রায়, টিপেন রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।