পরিবার সূত্রে জানা গিয়েছে, গরিব পরিবারের ওই তিন যুবক সাহুডাঙ্গি এলাকার একটি ঘড়ির কারখানায় কাজ করতো। গতকাল রাতে কাজ থেকে তারা একটি বাইকে বাড়ি ফিরছিল। করতোয়া সেতু সংলগ্ন সীতারাম মন্দিরের তিস্তা ক্যানাল রোডে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কোনো গাড়ির নিচে দুইজন চাপা পড়ে যায়। আহত হয় রাজু। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তিনজনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
স্থানীয়রা জানান ইন্দ্রজিৎ একমাত্র বাড়িতে উপার্জনকারী, বাবা অসুস্থ ছোট একজন ভাই আছে কিভাবে চলবে তার সংসার এই নিয়ে দিশেহারা পরিবার।
অন্যদিকে দুর্ঘটনায় মৃত বাপ্পা রায় চার ভাই ,বাবা অসুস্থ বাড়িতে ছোট একটি চাঁপাতা বাগান আছে এবং বাপ্পার উপার্জনেই মূলত চলে তাদের পরিবার। কাজের সাথে সাথে শিলিগুড়ি র সূর্যসেন কলেজে পড়াশোনাও সমানতালে চালিয়ে যেত বাপ্পা।
এমন দুই তরতাজা যুবকের দুর্ঘটনায় অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না এলাকাবাসী।